দক্ষিণ কলাতলী ভাঙ্গার মোড় এলাকায় অবৈধ ভবন নির্মাণের মহোৎসব,নীরবে কউক

স্টাফ রিপোর্টের;ফারুক
​কক্সবাজার মেরিন ড্রাইভের দক্ষিণ কলাতলী ভাঙ্গার মোড় এলাকায় পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA) আইন ও বিল্ডিং কোডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, দলিল ও খতিয়ান জালিয়াতির মাধ‍্যমে, প্রকৃত মালিকদের জমি দখল করে গড়ে উঠছে বহুতল ভবন। এই নির্মাণ প্রক্রিয়ায় নাটের গুরু হিসেবে রয়েছে রবিউল ইসলামের সহযোগী পটিয়ার প্রভাবশালী শফিকুল ইসলাম,কলাতলির স্থানীয় ভুমি দখলবাজ সিন্ডিকেট। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)-এর রহস্যজনক নীরবতা এবং যোগসাজশ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ​ সাম্পান হোটেল এবং কাদের গংদের বিল্ডিং থেকে বাধ্যতামূলক ১.২৫ মিটার দূরত্ব বজায় না রেখে পিলার স্থাপন করা হয়েছে, যা সরাসরি বিল্ডিং কোডের পরিপন্থী। স্থানীয় সূত্র ও তথ্যানুযায়ী, ভবনটির কোনো বৈধ কউক এর অনুমোদন নেই। নির্মাণাধীন ভবনে কর্তৃপক্ষ যদি বৈধ অনুমোদন থাকে তবে তা প্রকাশ করতে পারছে না তারা। এমন দাবি জমির প্রকৃত মালিকদের। অভিযোগ উঠেছে যে, কউক এর কতিপয় অসাধু কর্মকর্তাকে লক্ষ লক্ষ টাকা অনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমে এই অবৈধ নির্মাণকাজ চালিয়ে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, কউক এর আগেও একবার এই অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছিল, যা প্রমাণ করে এর আদি ভিত্তিই ছিল অবৈধ। এবং এর সামনের বেশ কিছু অংশ মেরিন ড্রাইভের অধিগ্রহনকৃত জমির উপরে। ভবনের পেছনের সিড়ি ঘরটি আব্দুল হাকিমের মালিকানাধীন খতিয়ানভুক্ত(২২২৪৩দাগ) জমিতে জোরপূর্বক তৈরি করা হচ্ছে। বর্তমান নির্মাণকারীদের ওই অংশে কোনো প্রকৃত মালিকানা নেই।জমিটির বিষয়ে ১জজ সাব আদালত কক্সবাজার এ ১২১/৯৫ইং নং মামলা এবং তা পরবর্তীতে সহকারি সিনিয়র জর্জ আদালত কক্সবাজারে ১৭৮৯/২১ইং নং মামলা হিসেবে বিচারাধীন রয়েছে। এবং অদ‍্যবদি বিচারাধীন থাকা অবস্থায় স্থিতাবস্থা বজায় রাখার জন‍্য (Status Quo) আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তা অমান্য করে দ্রুতগতিতে কাজ চালানো হচ্ছে। ​বিশাল জালিয়াতির প্রামাণ;- জালিয়াতির জন‍্য বিখ্যাত শামসুল ইসলাম ও তার স্ত্রী কহিনুর, স্বত্বহীন আনোয়ার,বশির,দিল মোহাম্মদ থেকে জাল দলিল সম্পাদন করে নিয়ে দূনীর্তিবাজ ভূমি অফিস কর্মচারিদের মাধ‍্যমে দাগে স্থিত জমির পরিমানের চাইতেও অতিরিক্ত জমি নামজারি খতিয়ান করে, এমন কি ১৯৯৩-৯৪ইং সালে মেরিন ড্রাইভে সরকারের অধিগ্রহনকৃত জমিও ০৮-২-২০১০ইং সালে ঝিলংজা মৌজার ৭৬৫৮নং খতিয়ান ভূক্ত করে এই জালিয়াত শামসুল ইসলাম পরিবার ঢাকা,কুমিল্লার বিভিন্ন প্রভাবশালী লোকদের কম দামে প্রতারণার আশ্রয় নিয়ে বিক্রয় করেছে । প্রতারক পরিবারের জালিয়াতি ক্রয়ের অনেক আগে প্রকৃত মালিকগন ১৯৭৫-৭৮ইং সালে মূল বি এস মালিক থেকে সেই সময়েই বি এস জরিপের বিএস দাগ উল্লেখ করে সর্ব প্রথম জমি ক্রয় করেন কিন্তু প্রতারক পরিবার ফেসিষ্টদের সহযোগিতায় বেশ কিছু জমির অংশ থেকে তাদের দখল চ‍্যুত করে,জাল দলিল ও খতিয়ান দিয়ে বিভিন্ন পার্টিকে বেচাকেনা করে আসছে। বর্তমানে তাদের ছেলে ফেসিষ্টদের দোসর বাহারছড়ার ডালিমের খুনের আসামি রবিউল ইসলাম পটিয়ার সফিকুল ইসলাম এবং কলাতলির স্থানিয় কিছু ভূমি দখলবাজদের সহযোগিতায় অনুমোদনহীন, বিল্ডিং কোড অমান‍্য করে অবৈধ ভবনটি মামলাধীন জমিতে তৈরি করছে। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ