Recents in Beach

ব্রেকিং নিউজ

সাংবাদিক খালেদ হেসেনের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ


ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ
 

এশিয়ান টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসেনের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধান ও বিক্ষোভ অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে সাংবাদিক সমাজের উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে শহরের ১ নং ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী করেন ক্ষুব্ধ সাংবাদিকরা।

শহরের ডিবি রোডে গাইবান্ধার সাংবাদিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কেএম নেয়ামুল আহসান পামেল, সময় টিভির স্টাফ রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু, ঢাকা টাইমস এর প্রতিনিধি জাভেদ হোসেন, স্বাধীন সংবাদের রবিন সেন, সিএনএন বাংলা টিভির ফারহান শেখ, গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি শাহজাহান সিরাজ, মতপ্রকাশ পত্রিকার প্রতিনিধি লালচাঁন বিশ্বাস সুমন, বিশ্বমানচিত্র পত্রিকার প্রতিনিধি ছালাম আশেকী, সাংবাধিক, সিরাজুল ইসলাম রতন, সাংবাদিক আশরাফুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শহিদুল হক, এশিয়ান টিভির ফুলছড়ি ও সাদুল্লাপুর থানা প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, অর্থনীতির কাগজ পত্রিকার নুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। 

এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আরিফুল ইসলাম বাবু, একুশে টেলিভিশনের আফরুজা সিদ্দিক লুনা, এসএটিভির কায়সার প্লাবন, একাত্তর টেলিভিশনের শামীম আল সাম্য, বৈশাখী টিভির এসএম বিপ্লব, ডিবিসি নিউজের রিক্তু প্রসাদ, ফোকাস বাংলার কুদ্দুস আলম, আনন্দ টিভি’র মিলন খন্দকার, বাংলাভিশনের ফিরোজ কবির মিলনসহ আরো অনেকে। বক্তারা খালেদ হোসনের উপর হামলাকারী সাখোয়াত হোসেন শেলীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। একই সাথে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মো: মুজিবুর রহমানের প্রত্যাহার সহ খালেদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবী জানান।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে থানা পাড়ায় একই পাড়ার সাখোয়াত হোসেন শেলী পৌর নির্বাচনের জের ধরে তার উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিক খালেদ হোসেন বাদী হয়ে পরের দিন সদর থানায় মামলা করেন। তার দুইদিন পর আসামী সাখোয়াত হোসেন শেলী পলাতক থাকা অবস্থায় তার স্ত্রীর মাধ্যমে সাংবাদিক খালেদ হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যা পরবর্তীতে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মো: মুজিবুর রহমান খালেদ হোসেনের নামে দায়ের করা মামলাটি মিথ্যা বলে সাংবাদিকদের নিকট স্বীকার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ