দুই রমজানেই মানবিক দৃষ্টান্ত: টেকনাফে সৌদি প্রবাসী মুছা হাজী নুর আহমদের ইফতার সামগ্রী বিতরণ



পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া (৫নং ওয়ার্ড)-এ ৪০০ থেকে ৫০০ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি প্রবাসী সমাজসেবী মুছা হাজী নুর আহমদ।

তাঁর পিতা-মাতার নিজ গ্রাম টেকনাফ হলেও তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেন। মুছা হাজী নুর আহমদ ৩০ বছর পর  ২০২৫ সালে প্রথমবারের মতো দেশে এসে নিজ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ও অভাব-অনটনের বাস্তব চিত্র দেখে গভীরভাবে মর্মাহত হন। সেই থেকেই মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প গ্রহণ করেন তিনি।



পরবর্তীতে ২০২৬ সালেও আবার দেশে এসে পবিত্র রমজান মাসে একই মানবিক উদ্যোগ অব্যাহত রাখেন। উল্লেখ্য, দুইবারই রমজান মাসে তিনি নিজস্ব অর্থায়নে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪০০ থেকে ৫০০ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এতে উপকৃত পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়। স্থানীয়রা জানান, প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও নিজের শেকড় ও মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা সত্যিই অনুকরণীয়। তাঁর এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এলাকাবাসী তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ