Recents in Beach

ব্রেকিং নিউজ

পঞ্চগড়ের বিস্তৃণ এলাকায় সরিষার চাষ বাড়ছে


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ 

পঞ্চগড়ে সরিষার চাষ দিন দিন বাড়ছে। জেলার দেবীগঞ্জও বোদা উপজেলার বিভিন্ন এলাকায় এই সরিষার চাষে বেশ আগ্রহী কৃষক । আবাদ ও বেশি। শীত মৌসুমে অন্য সব রবিশস্যের পাশাপাশি কৃষকরা এই অর্থকরি এই সরিষার চাষ করে আসছে। দেবীগঞ্জের দন্ডপাল ,পাঁচপীর এলাকায় দেশি ও উচ্চ ফলনশীল সরিষার আবাদে ঝূঁকেছে কৃষকরা।

একজন কৃষক জানায় ‘ কিছু অর্থ পাওয়া যায় তাই সরিষার চাষ করে থাকি। তিনি বলেন ‘ কেউ উচ্চ ফলনশীল (উফশী) কেউ দেশি সরিষার চাষ করে থাকে।জেলা কৃষি সম্প্রসারণ জানা যায় এবারে ৩ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। গতবার ছিলো ২৭৫০ হেক্টর । 

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারি কৃিষ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন‘বারি জাতের সরিষার ৬/৭টি জাত রয়েছে। এরমধ্যে উচ্চ ফলনশীল ও দেশি সরিষার চাষ হয় এ জেলায় বেশি। জানা গেছে ‘ পঞ্চগড় জেলার মধ্যে দেবীগঞ্জ উপজেলায় সরিষার চাষ বেশি হয়ে থাকে। কৃষি বিভাগ সূত্রে জনা যায় ‘ দেশি সরিষার আবাদ বেশি হলে অভ্যন্তরিন চাহিদা মেটাতে পারে এই সরিষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ