প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ সবার এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশের পরিবর্তন সম্ভব। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রতিদিন অন্তত এক ঘণ্টা সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ অভিযানের ডাক দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টরা যুক্ত ছিলেন। অনলাইন অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, জেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। এই কর্মসূচি আগামী ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুস্থ থাকতে প্রতিদিন এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি।



0 মন্তব্যসমূহ