বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে আমাকে (আমান উল্লাহ) জড়িয়ে ‘কলাতলী ওয়ার্ল্ড বীচ রিসোর্ট’ ও ‘পতিতার ডিলার’ কিংবা ‘মাদক সরবরাহকারী’ হিসেবে যে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ বা তথ্য প্রচার করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও আমার সম্মানহানি করার একটি গভীর ষড়যন্ত্র।
আমি কক্সবাজারের একজন পর্যটন ব্যবসায়ী এবং সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত থেকে পর্যটকদের সেবা দিয়ে আসছি। একটি কুচক্রী মহল এবং স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিগত রেষারেষি বা ব্যবসায়িক ঈর্ষার বশবর্তী হয়ে আমার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই ধরনের জঘন্য অপপ্রচারে লিপ্ত রয়েছে।
উক্ত অপপ্রচারের সঙ্গে আমার দূরতম কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের কাল্পনিক ও মানহানিকর তথ্য সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন মানসিকতার বহিঃপ্রকাশ মাত্র।
সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। অন্যথায়, এই কুচক্রী মহলের বিরুদ্ধে আইসিটি আইনসহ প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব।
প্রতিবাদকারী
আমান উল্লাহ
পর্যটন ব্যবসায়ী
কক্সবাজার।

0 মন্তব্যসমূহ