Recents in Beach

ব্রেকিং নিউজ

চীনের সঙ্গে যৌথ সীমান্ত কমিশন চালাল পাকিস্তান, আইনি ভিত্তি নেই দাবি ভারতের

চীনের সঙ্গে যৌথ সীমান্ত কমিশন চালাল পাকিস্তান, আইনি ভিত্তি নেই দাবি ভারতের

সীমান্ত ব্যবস্থাপনা, যৌথ জরিপ ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চীনের সঙ্গে যৌথ সীমান্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কমিশনের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যৌথভাবে নেতৃত্ব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহরিচালক লি ইয়া এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীনবিষয়ক মহাপরিচালক বিলাল মাহমুদ চৌধুরী। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বুধবার ভারত দাবি করেছে যে, এই কমিশনের কোনো আইনি ভিত্তি নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, সংশ্লিষ্ট অঞ্চলে পাকিস্তান ও চীনের মধ্যে আইনত স্বীকৃত কোনো সীমান্ত নেই এবং ভারতের ভূখণ্ড জড়িত রয়েছে এমন কোনো চুক্তিতে যাওয়ার অধিকার ইসলামাবাদের নেই। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান ও চীনের মধ্যে এই সীমান্ত এলাকাটি ভারতের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অংশ। উল্লেখ্য, ১৯৬৩ সালের এক চুক্তির মাধ্যমে পাকিস্তান এই ভূখণ্ডের প্রায় ৫ হাজার ১৮০ বর্গকিলোমিটার এলাকা চীনের কাছে হস্তান্তর করেছিল, যাকে বরাবরই বেআইনি ও বাতিল বলে গণ্য করে আসছে ভারত। এর আগে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের চার দিন পর এই যৌথ কমিশন চালুর ঘোষণা এল।

সংক্ষেপে:
চীনের সঙ্গে যৌথ সীমান্ত কমিশন চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে এই কমিশনের কোনো আইনি ভিত্তি নেই বলে দাবি করেছে ভারত।
চীনের সঙ্গে যৌথ সীমান্ত কমিশন চালাল পাকিস্তান, আইনি ভিত্তি নেই দাবি ভারতের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ