Recents in Beach

ব্রেকিং নিউজ

তুরস্কে আগাম নির্বাচনের গুঞ্জন, ২০২৮ সালে কি আবারও লড়বেন এরদোগান

তুরস্কে আগাম নির্বাচনের গুঞ্জন, ২০২৮ সালে কি আবারও লড়বেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবারও প্রার্থী হতে পারেন। এরদোগানের রাজনৈতিক উপদেষ্টা মেহমেত উচুম জানিয়েছেন, সংসদের ৬০০ জন সদস্যের মধ্যে অন্তত ৩৬০ জন আগাম নির্বাচনের পক্ষে ভোট দিলে নির্ধারিত সময়ের আগেই ২০২৮ সালের এপ্রিলে নির্বাচন হওয়া সম্ভব। সম্ভাব্য তারিখ হিসেবে ওই বছরের ১৬ এপ্রিলের কথা উল্লেখ করেছেন তিনি। তুরস্কের নিয়ম অনুযায়ী পরবর্তী নির্বাচন ২০২৮ সালের মে মাসে হওয়ার কথা থাকলেও সংবিধানের বিধান মেনে প্রয়োজনীয় সমর্থন পেলে আগাম নির্বাচন ডাকা সম্ভব। তবে এর জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট এরদোগানের দল একে পার্টি এবং জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) ঝুলিতে সংসদে ৩২৬টি আসন রয়েছে। প্রস্তাব পাস করাতে ৩৬০টি ভোটের প্রয়োজন হওয়ায় ক্ষমতাসীন জোটকে আরও অন্তত ৩৪ জন সংসদ সদস্যের সমর্থন নিশ্চিত করতে হবে। এর আগে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছিল এবং এরদোগানের দলের মুখপাত্র ওমের চেলিক জানিয়েছিলেন যে নির্বাচন এগিয়ে আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। কিন্তু প্রেসিডেন্টের উপদেষ্টার মুখে আগাম নির্বাচনের সম্ভাব্য তারিখ ও শর্তের কথা আসার পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর তিন মেয়াদ দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোগান। তার আমলেই তুরস্কের শাসনব্যবস্থা প্রেসিডেন্টকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তরিত হয় এবং তিনি ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে জয় পান। ২০২৩ সালের নির্বাচনের পর এরদোগান এটি তার শেষ মেয়াদ বলে ঘোষণা করেছিলেন। তবে সংবিধানের বিশেষ নিয়ম অনুযায়ী, কোনো প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদের মেয়াদকালে সংসদ আগাম নির্বাচন আহ্বান করলে বর্তমান প্রেসিডেন্ট আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। এখন নির্ধারিত সময়ে নির্বাচন হবে নাকি এরদোগান প্রার্থী হন, সেদিকেই নজর সবার।

সংক্ষেপে:
তুরস্কে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোগানের আবারও প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
তুরস্কে আগাম নির্বাচনের গুঞ্জন, ২০২৮ সালে কি আবারও লড়বেন এরদোগান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ