কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ফুলবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রকল্যাণ সম্পাদক বাইজিদ খান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা।
বক্তারা তাদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধুমাত্র ভালো ফলাফল করলেই চলবে না, বরং দেশপ্রেম, সততা ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বই ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ফুলবাড়ী থানা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি আহসান হাবিব ও সেক্রেটারি মিনহাজুল ইসলাম তাক্বীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, অভিভাবক এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানানো হয়।



0 মন্তব্যসমূহ