Recents in Beach

ব্রেকিং নিউজ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই কূপটি উৎপাদনে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস-২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ-১১ কূপ থেকেও আরও প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজিএফসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিতাস-২৮ কূপের খননকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং উদ্বোধনের পর এটি সরাসরি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। প্রায় ১৩ হাজার ফুট গভীরতার এই কূপটি চালুর মাধ্যমে আমদানিনির্ভরতার চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন প্রকল্পের আওতায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে তিতাস-৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপের খননকাজ গত ১৯ এপ্রিল শুরু হয়েছে এবং এর গভীরতা ইতিমধ্যে ৪ হাজার ৯২০ মিটারে পৌঁছেছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ হাজার ৬০০ মিটার গভীরতার এই কূপটি থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এ ছাড়া তিতাস-২৯ নম্বর কূপের মূল খননকাজ শেষ করে বর্তমানে লগিংসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম চলছে, যেখান থেকে দৈনিক ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। পাশাপাশি তিতাস-৩০ নম্বর কূপ থেকেও সমপরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। বিজিএফসিএলের পরবর্তী পরিকল্পনা অনুযায়ী, তিতাস-৩১ কূপের কাজ শেষ হওয়ার পর বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর গভীর কূপের খননকাজ শুরু হবে। ৪ হাজার ৫০০ মিটার গভীরতার এই কূপটি সফলভাবে সম্পন্ন হলে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড যুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব মিলিয়ে উল্লিখিত পাঁচটি কূপ থেকে ভবিষ্যতে সর্বমোট প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে।

সংক্ষেপে:
তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী কয়েক মাসে আরও বেশ কয়েকটি কূপ থেকে গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে।
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ