চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ হত্যাচেষ্টা এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে হাসান মুরাদ (৩৬) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপারদিঘীর পাড় এলাকার দিদারুল আলমের ছেলে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুরাদ হাটহাজারী থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড ও মিছিলে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
হত্যাচেষ্টা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



0 মন্তব্যসমূহ