রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জমকালো ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল এএসকে প্রোপার্টিজ। সকাল সাড়ে ৯টায় ক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় নগরীর পিঁপড়া কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং শিরাজী ফেরদৌস ইমনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কাজী শাহেদ, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক প্রকৌশলী শাকিলুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ, ম সাজু, সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্য বক্তারা দেশ ও জাতির কল্যাণে সত্যের পথে থেকে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্লাব কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।



0 মন্তব্যসমূহ