Recents in Beach

ব্রেকিং নিউজ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহার করেছে ইরান দাবি মার্কিন কর্মকর্তাদের

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহার করেছে ইরান দাবি মার্কিন কর্মকর্তাদের

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ইরান চীনা স্যাটেলাইটের উচ্চ রেজল্যুশনের ছবি ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটির বিস্তারিত চিত্র পেতে ইরান চীনা স্যাটেলাইট প্রযুক্তির সহায়তা নেয়। তবে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা ছবি সরবরাহকারী নির্দিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি। একই সঙ্গে এই হামলায় বেইজিং সরাসরি জড়িত ছিল এমন কোনো অভিযোগও ওয়াশিংটন করেনি।

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিয়ে চীনা প্রতিনিধিদের সাথে আলোচনা করলে তারা অভিযোগটি প্রত্যাখ্যান করেন এবং এর স্বপক্ষে প্রমাণ দাবি করেন। উল্লেখ্য, গত মে মাসে ইরানকে এ ধরনের স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

সংক্ষেপে:
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহার করেছে ইরান দাবি মার্কিন কর্মকর্তাদের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ