Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজার সদরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ ২৫ জন গ্রেফতার

কক্সবাজার সদরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ ২৫ জন গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত এই অভিযানে ৮ জন চোর ও ছিনতাইকারী, ১২ জন মাদক সেবনকারী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত ও ধর্তব্য অপরাধের মামলায় ২ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

চুরি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন চৌফলদন্ডীর মোঃ সাদ্দাম হোসেন, টেকনাফের মোঃ আরিফ, ঈদগাঁওর মোঃ জাকির হোসেন, কক্সবাজার পৌরসভার তালেব ওরফে কালার মাহমুদ বাবুল ও ইরফান ফারদিন ওরফে ইরফান মোহাম্মদ, ঝিলংজার মোঃ ইয়াছিন, খুরুশকুলের মোঃ নুরুল আজিম এবং মহেশখালীর নুরুল আজম। এদের মধ্যে ইরফান ফারদিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ছয়টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মারামারি ও চুরির মামলা রয়েছে।

মাদক সেবনের অভিযোগে পুলিশ মুরাদ হাসান ওরফে কালু, ওসমান গণি, জিহাদুল ইসলাম, ইমরান, মোঃ সাজু, শহীদ ওরফে রবি, তারেক জিয়া ওরফে লালা, কেফায়েত উল্লাহ ওরফে রকি, মোঃ জালাল, মোঃ তারেক, সাইফুল ইসলাম শাউন এবং রোবায়েতকে গ্রেফতার করেছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোঃ আমান উল্লাহ, দিদারুল আলম ও ইনতিসার ছিদ্দিকী সাজিমকে আটক করা হয়। ধর্তব্য অপরাধে মোঃ ওসমান এবং নিয়মিত মামলায় সিলেটের গোলাপগঞ্জ এলাকার মোঃ রাকিবকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সংক্ষেপে:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাইকারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কক্সবাজার সদরে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ ২৫ জন গ্রেফতার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ