Recents in Beach

ব্রেকিং নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাটে আদার আড়ালে গাঁজা চাষ, ২০ কেজি ওজনের গাছসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে আদার আড়ালে গাঁজা চাষ, ২০ কেজি ওজনের গাছসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়ির আঙিনায় আদা চাষের আড়ালে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির আঙিনা থেকে প্রায় ২০ কেজি ওজনের দুটি গাঁজাগাছ জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রী হরিবিহরি গ্রামের একটি বাড়ির আঙিনায় গোপনে মাদক উৎপাদন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে আবু তালেবের আদা বাগান থেকে বিশালাকৃতির দুটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আবু তালেব ওই গ্রামেরই বাসিন্দা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

সংক্ষেপে:
দিনাজপুরের ঘোড়াঘাটে আদা বাগানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আবু তালেব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি থেকে ২০ কেজি ওজনের দুটি গাঁজাগাছ জব্দ করা হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাটে আদার আড়ালে গাঁজা চাষ, ২০ কেজি ওজনের গাছসহ যুবক গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ