কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক সেবনের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার মানিকারচর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকারচর গ্রামের মৃত আবজুলের ছেলে মো. হালিম ও ডালিম, হক মিয়ার ছেলে মো. সোহেল এবং হেলাল উদ্দিনের ছেলে সানি। মেঘনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নম্বর ৫-এ অভিযুক্তদের হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা ঘোষণা করা হয়। আদালত হালিমকে ১৫ দিনের সশ্রম ও ৩ দিনের বিনাশ্রম, ডালিমকে ৩০ দিনের সশ্রম ও ৩ দিনের বিনাশ্রম, সোহেলকে ২৫ দিনের সশ্রম ও ৩ দিনের বিনাশ্রম এবং সানিকে ৫ দিনের বিনাশ্রম ও ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা নিয়মিত ওই পরিত্যক্ত বাড়িতে মাদক সেবন করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে ধরা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার মেঘনায় মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। মানিকারচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।



0 মন্তব্যসমূহ