বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ‘সমকাল সুহৃদ সমাবেশ’-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর ইসলাম নিয়নকে সভাপতি এবং জাকিয়া সুলতানা শিমুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সাত সদস্যের উপদেষ্টামণ্ডলীর সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার, প্রচার সম্পাদক অতশী কুমার এবং সহ-প্রচার সম্পাদক ধীমান ঢালী দায়িত্ব পেয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে তাহসিন সারা, সহ-দপ্তর সম্পাদক আহমেদ আবদুল্লাহ, প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান এবং সহ-প্রকাশনা সম্পাদক আফরিন যুথী অন্তর্ভুক্ত হয়েছেন। পাঠচক্র সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম, সহ-পাঠচক্র সম্পাদক মোহাম্মাদ তামিম, সাংস্কৃতিক সম্পাদক তৌফিকুল সিয়াম, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাফিসা আনোয়ার নাবিলা, অর্থ সম্পাদক ফাতেমা তুজ জোহরা, সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান, ইভেন্ট অর্গানাইজার সিফাত আহমেদ এবং সহ-ইভেন্ট অর্গানাইজার হিসেবে ওরাইনা খান মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন উম্মে হাবিবা স্বর্ণা, মোঃ শাহরিয়ার, ইতি আক্তার, সানজিনা শিকদার, মোঃ মাফিদুল হাসান, এইচ. এম. তানজিল, হালিমাতুস সাদিয়া ও অর্পিতা দেবনাথ। নবগঠিত এই কমিটিকে অনুমোদন ও দিকনির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষক। উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, মহসিনা হোসাইন, ড. সুব্রত কুমার দাস এবং সহকারী অধ্যাপক মোঃ সিরাজিস সাদিক, হোসনে আরা ডালিয়া, প্রজ্ঞা পারমিতা বোস ও মোঃ ফরহাদ উদ্দিন।
দায়িত্ব গ্রহণের পর সভাপতি নূর ইসলাম নিয়ন জানান, উপদেষ্টামণ্ডলীর আস্থার প্রতি সম্মান রেখে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুস্থ সংস্কৃতি চর্চায় কাজ করবেন। জাতীয় দৈনিক সমকাল-এর অঙ্গ সংগঠন হিসেবে এই সুহৃদ সমাবেশ ক্যাম্পাসে সাহিত্য-সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় সমকাল সুহৃদ সমাবেশের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নূর ইসলাম নিয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকিয়া সুলতানা শিমু দায়িত্ব পেয়েছেন।



0 মন্তব্যসমূহ