Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে লিগ্যাল এইড অফিসের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ, থানায় স্থিতিবস্থার নির্দেশ

টেকনাফে লিগ্যাল এইড অফিসের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ, থানায় স্থিতিবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়া মোরাপাড়া এলাকায় আদালতের নির্দেশনা অমান্য করে এক ব্যক্তির দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ও বিরোধীয় জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​ভুক্তভোগী ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার মোরাপাড়ার বাসিন্দা দিল মোহাম্মদ তাঁর পৈতৃক ও আইনগতভাবে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় মৃত/চিহ্নিত প্রতিপক্ষ আব্দুল করিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, আনোয়ার, মোজাম্মেল, ছৈয়দুল আমিন, শাকিল, আব্দুল আমিন, অলী আহমেদ ও ছৈয়দ আলমসহ একটি প্রভাবশালী মহল ওই জমি জবরদখল করার পাঁয়তারা চালায়।

​প্রতিপক্ষরা আদালতের তোয়াক্কা না করে গত ২৫ জুলাই ২০২৬ তারিখে দলবল নিয়ে জোরপূর্বক বিরোধীয় জমিতে প্রবেশ করে ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করেন এবং ভুক্তভোগী দিল মোহাম্মদকে নানা ধরনের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​নথি ও কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, বিরোধীয় জমি আর.এস মূলে আবেদনকারী দিল মোহাম্মদের মালিকানাধীন এবং অপর-১৭/১৯৯৮ ইং মামলায় সোলেনামূলে আবেদনকারী ডিক্রিপ্রাপ্ত হন। এরপরও প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলে রাখার চেষ্টা করায় এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দেয়।

​এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ অভিজিৎ চৌধুরীর আদালতে একটি মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত আইনগত সহায়তা আইন ২০০০ (সংশোধন) এর বিধান অনুযায়ী প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আদালত কেন তাদের উচ্ছেদ করা হবে না—তা মর্মে আদেশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেন।

​পাশাপাশি, মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চলমান থাকা অবস্থায় বিশেষ পরিস্থিতির কারণে বিরোধীয় টেকনাফ থানাধীন টেকনাফ মৌজার বিএস ১০৫৪ ও ৭৬৭ খতিয়ানের বিএস ১৩৭৭১, ১৩৭৭২, ১৩৭৭০, ১৩৭৭৩, ১৩৭৬৯, ১৩৭৬৮, ১৩৭৬৪, ১৩৭৬২, ১৩৭৬৫, ১৩৭৬৬ দাগাদির ২.৬৪ শতক জমিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য অফিসার ইনচার্জ (ওসি), টেকনাফ থানাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১২ আগস্ট ২০২৬ ইং তারিখে।

​ভুক্তভোগী দিল মোহাম্মদ ও তাঁর পরিবার আদালতের এই আদেশ বাস্তবায়ন এবং নিজেদের জীবন ও সম্পত্তির সুরক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংক্ষেপে:
টেকনাফের মোরাপাড়ায় দিল মোহাম্মদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। জেলা লিগ্যাল এইড অফিস বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিরোধীয় জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।
টেকনাফে লিগ্যাল এইড অফিসের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ, থানায় স্থিতিবস্থার নির্দেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ