Recents in Beach

ব্রেকিং নিউজ

কউক স্বপ্নচূড়া আবাসিক এলাকা: পাহাড় ও সমুদ্রের মিতালীতে কক্সবাজারের আগামীর নতুন টাউন সম্প্রসারণ প্রকল্প

কউক স্বপ্নচূড়া আবাসিক এলাকা: পাহাড় ও সমুদ্রের মিতালীতে কক্সবাজারের আগামীর নতুন টাউন সম্প্রসারণ প্রকল্প

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার: ​প্রধান শহরের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং আধুনিক পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) বাস্তবায়নাধীন ‘স্বপ্নচূড়া আবাসিক এলাকা’ হতে যাচ্ছে আগামীর একটি সম্ভাবনাময় ও আধুনিক টাউন সম্প্রসারণ প্রকল্প। পাহাড় ও সমুদ্রের অপার সৌন্দর্য ঘেরা এই প্রকল্পে পর্যটন শিল্পে সৃষ্টি হয়েছে নতুন দিগন্তের।

​কউক সূত্রে জানা গেছে, এই আবাসিক এলাকায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ তলা বিশিষ্ট ৪টি সুউচ্চ ভবনে মোট ৩৩৯টি আধুনিক ফ্ল্যাট রয়েছে। (শুক্রবার) প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসব ফ্ল্যাট ও প্রকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে কক্সবাজারের আবাসন ও পর্যটন খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।

​আধুনিক সুযোগ-সুবিধা ও কৌশলগত অবস্থান:

মূল শহরের প্রবেশমুখে নির্মিত এই নান্দনিক টাউন সম্প্রসারণ প্রকল্পটি পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। পর্যটকরা মূল শহরে ঢোকার পথেই দেখতে পাবেন আধুনিক স্থাপত্যশৈলীতে গড়ে ওঠা এই নান্দনিক নতুন উপশহর।

​এই এলাকার কৌশলগত গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর আশেপাশে ইতিমধ্যে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো অব পুলিশ (পিবিআই)-এর কার্যালয়, পুলিশ লাইনস, জেলা কারাগার এবং সানমার-এর মতো নামী প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠেছে। এছাড়া নির্মাণাধীন রয়েছে পাঁচ তারকা মানের প্যাসিফিক সানসেট হোটেল। ফলে এই অঞ্চলটি অচিরেই একটি অন্যতম প্রধান প্রশাসনিক ও বাণিজ্যিক জোন হিসেবে রূপ নিতে যাচ্ছে।

​পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা:

সংশ্লিষ্টরা মনে করছেন, কউক স্বপ্নচূড়া আবাসিক এলাকা শুধু একটি সাধারণ আবাসন প্রকল্পই নয়, এটি কক্সবাজারের পরিকল্পিত নগরায়ন ও পর্যটন প্রসারে একটি দূরদর্শী পদক্ষেপ। পাহাড়ের সবুজ প্রকৃতি এবং সাগরের নৈসর্গিক পরিবেশের সাথে আধুনিক নগরজীবনের সুযোগ-সুবিধার এই মেলবন্ধন দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করার পাশাপাশি কক্সবাজারের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

​স্বরাষ্ট্র মন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজারের উন্নয়ন অগ্রযাত্রায় আরও একটি সোনালী অধ্যায় সংযোজিত হলো বলে মনে করছেন স্থানীয় সুধী সমাজ ও পর্যটন ব্যবসায়ীরা।

সংক্ষেপে:
কক্সবাজারের স্বপ্নচূড়া আবাসিক এলাকায় ১৫ তলা চার ভবনের ৩৩৯টি আধুনিক ফ্ল্যাট শুক্রবার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রকল্পটি নতুন উপশহর ও পর্যটন সম্ভাবনা বাড়াবে।
কউক স্বপ্নচূড়া আবাসিক এলাকা: পাহাড় ও সমুদ্রের মিতালীতে কক্সবাজারের আগামীর নতুন টাউন সম্প্রসারণ প্রকল্প

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ