কক্সবাজার সমুদ্র সৈকতের দক্ষিণ কলাতলী পয়েন্টে একটি চক্রের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের পর্যটন সেল। শনিবার (৮ আগস্ট) রাতে এই অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মাহমুদুর রহমান সায়েম।
তিনি জানান, স্থানীয় কয়েকজন যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে বালু উত্তোলনের প্রাথমিক আলামত পাওয়া গেলেও অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পুনরায় বালু উত্তোলন রোধে ঘটনাস্থলে তিনজন বিচকর্মীকে মোতায়েন করা হয়েছে।
পর্যটন ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম আরও জানান, এই ঘটনার প্রেক্ষিতে শনিবার (৮ আগস্ট) সকালে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
কক্সবাজার সমুদ্র সৈকতের দক্ষিণ কলাতলী পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের পর্যটন সেল। বালু উত্তোলনের আলামত পাওয়ায় সেখানে বিচকর্মী মোতায়েন করা হয়েছে।



0 মন্তব্যসমূহ