ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে গোলাম নবী আলমগীর ভোলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তিনি ভোলার দীর্ঘদিনের সমস্যা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ, ভোলা মেডিকেল কলেজ স্থাপন এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানান। এছাড়া ভোলার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে শিল্পায়ন ও বেকারত্ব দূর করার বিষয়েও রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।
সাক্ষাৎ শেষে গোলাম নবী আলমগীর জানান, রাষ্ট্রপতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভোলার সমস্যাগুলো শুনেছেন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি ইতিবাচক আশ্বাস দিয়েছেন।
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর। বৈঠকে ভোলার নদীভাঙন রোধ ও গ্যাসভিত্তিক শিল্পায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয়।



0 মন্তব্যসমূহ