বিএনপির বর্তমান রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন এনে দেশে ইতিবাচক ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে যে ইতিবাচক রাজনীতি ছড়িয়ে দিতে চান, একজন কর্মী হিসেবে তিনিও সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন। মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। বক্তব্যে ফারজানা শারমিন পুতুল বলেন, বাবার মৃত্যুর পর তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করাকে তিনি নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। সেই দায়বদ্ধতা থেকেই আগামীতে লালপুর-বাগাতিপাড়াসহ পুরো নাটোরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। এসময় তিনি স্থানীয় জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। শোকসভায় নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুন-অর-রশিদ পাপ্পুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন এনে দেশে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। নাটোরে এক শোকসভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।



0 মন্তব্যসমূহ