চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ আরও সহজ করতে চলতি মাসেই জনপ্রিয় মহানগর এক্সপ্রেস ট্রেন চালু করা হচ্ছে। একই সঙ্গে এই রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে কক্সবাজার সফরের অংশ হিসেবে চকরিয়া উপজেলার হারবাং রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, কক্সবাজারগামী পর্যটক ও সাধারণ যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে রেলসেবা আধুনিকায়নের কাজ চলছে। নতুন ট্রেনগুলো চালু হলে টিকিটের সংকট কমবে এবং যাতায়াত আরও আরামদায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব হাবে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। যাত্রীসেবার মান উন্নত করতে স্টেশনটির পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে স্টেশনগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেলপথ নির্মাণের সময় রোপণ করা প্রায় ১ লাখ ৪০ হাজার গাছের বর্তমান অবস্থা যাচাই ও সঠিক রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, তমা কনস্ট্রাকশনের পরিচালক বিমল শাহ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম এবং ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল হুদাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস ও নতুন আন্তঃনগর ট্রেন। যাত্রীসেবা বাড়াতে এবং পর্যটকদের যাতায়াত সহজ করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত জানুন।
-6a6dca35bba83.webp)


0 মন্তব্যসমূহ