সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ওই সময় নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। একই সময়ে সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুইজন প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।



0 মন্তব্যসমূহ