Recents in Beach

ব্রেকিং নিউজ

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা: ১১ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুট

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা: ১১ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুট

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে পৌরসভার উত্তর মেহেরনামা ঠান্ডার পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা ঘর থেকে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৫ লাখের বেশি টাকা লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম বদিউল আলম সওদাগর। তিনি ওই এলাকার মৃত এলহাদাদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে চোরের দল কৌশলে বাড়িতে প্রবেশ করে আলমারি ও মূল্যবান জিনিসপত্র রাখা স্থান তছনছ করে মালামাল নিয়ে পালিয়ে যায়। বদিউল আলম সওদাগরের ছেলে ফোরকান জানান, তার মা অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য মা ও স্ত্রীকে নিয়ে তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন। সেই সুযোগে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই লুটপাটের ঘটনা ঘটে। ভুক্তভোগী বদিউল আলম বলেন, চিকিৎসার জন্য পরিবার চট্টগ্রামে ছিল এবং তিনি দোকানে থাকায় বাড়িটি খালি ছিল। এই ঘটনায় তিনি সঠিক তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এর আগে পেকুয়া পৌরসভার আব্দুল হামিদ সিকদার পাড়ায় এক ইউপি সচিবের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছিল। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘর থেকে প্রায় ১১ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা: ১১ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ