মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে জান্নাতুল ফেরদৌস চৌধুরী নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জান্নাতুল ফেরদৌস কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী এবং ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে তিনি শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই কর্মসূচির ছবি ও ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



0 মন্তব্যসমূহ