ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নির্ধারিত ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুদ্ধবিরতির সময়সীমা পার হওয়ার পর তিনি ইরানকে ‘সাদা পতাকা’ উড়ানোর পরামর্শ দেন। তবে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি বলে জানান ট্রাম্প।
এদিকে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, ৬০ দিনের এই সময়সীমা মূলত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণে সেই আলোচনা শুরুই করা সম্ভব হয়নি।
অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে ওই প্রণালি দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত একটি সমঝোতায় পৌঁছেছে তারা। তবে হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যুতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে।



0 মন্তব্যসমূহ