কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার প্রয়োজনে রবিবার সন্ধ্যায় তাকে এয়ার এম্বুলেন্স যোগে কক্সবাজার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, রবিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়ি সফরকালীন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নুরুল বশর চৌধুরী। সেখানে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল বশর চৌধুরী কোমরের প্রদাহ এবং উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে। এদিকে, তার দ্রুত সুস্থতা কামনায় জেলাবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা।
কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী অসুস্থ হয়ে পড়লে তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। কোমরের ব্যথা ও রক্তচাপজনিত সমস্যায় আক্রান্ত এই নেতার সুস্থতা কামনায় দোয়া চেয়েছে পরিবার।



0 মন্তব্যসমূহ