Recents in Beach

ব্রেকিং নিউজ

নীলফামারীর ডোমারে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার:
 

“আয় আয় সোনামণি টিকা নিয়ে যা” এই শ্লোগান সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় ৫৭ হাজার দুই’শ আটজন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে একটি স্থ্ায়ী ক্যাম্পসহ ৩০টি ওয়ার্ডে ৯০টি ক্যাম্পে একযোগে টিকাদান শুরু করা হয়। ৯ মাস বয়স থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী শিশুদের হাম রুবেলা টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম এ সব ক্যাম্পেইন পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, ১৯ ডিসেম্বর হতে ৩১ জানুয়ারী পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক ধারাবাহিক ভাবে ৭শ’ বিশটি কেন্দ্রে উক্ত ক্যাম্পেইন সরকারী ছুটির দিন বাদে প্রত্যহ চলবে। তবে স্থায়ী ক্যাম্পটিতে ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিয়মিত ভাবে টিকা দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ