Recents in Beach

ব্রেকিং নিউজ

রংপুরের কাচারি বাজার এলাকায় দিন-দুপরে এক ব্যবসায়ীর সাড়ে ১২ লাখ টাকা চুরি


শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ 

রংপুরের কাচারি বাজার এলাকায় দিন-দুপরে এক ব্যবসায়ীর সাড়ে ১২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নগরীর অন্যতম ব্যস্ততম কাচারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর নাম সুজাউল ইসলাম। তিনি নগরীর কেরানীপাড়া এলাকার বাসিন্দা। কে-বা কারা টাকা নিয়ে গেছেন তাও তিনি জানেন না। ব্যবসায়ী সুজাউল ইসলাম জানান, সোনালী ব্যাংকের কাচারি বাজার শাখা থেকে টাকা তুলে সিঁড়ি দিয়ে নিচে নামেন। 

পরে ব্যাগটি মোটর সাইকেলের হাতলে রেখে তিনি তালা খুলছিলেন। ব্যাগে সাড়ে ১২ লাখ টাকা ছিল। ৩০ সেকেন্ডের মধ্যে তালা খুলে মাথা তুলেই দেখেন টাকার ব্যাগটি আর নেই। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, সোনালী ব্যাংকসহ রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোরদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ