Recents in Beach

ব্রেকিং নিউজ

চ্যানেল আই এর ২২ বছরে পর্দাপন উপলক্ষে গাইবান্ধায় মাস ব্যপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

আঃ মতিন সরকার, বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ
১ লা অক্টোবর চ্যানেল আই এর ২২ বছরে পর্দাপন উপলক্ষে গাইবান্ধায় মাসব্যপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে আমার চ্যানেল আই দর্শক ফোরাম জেলা শাখার আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহাসীন আলী, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহামুদ খান, রিপোটার্স ফোরাম সদস্য তারাজুল ইসলাম, 

সাপমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম রেজা মন্টু, আমার চ্যানেল আই দর্শক ফোরাম সভাপতি আবদুস সালাম, চ্যানেল আই এর গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেন, চ্যানেল আই এর সদস্য রেজাউল করিম বুলু, আবু বক্কর প্রধান সহ অন্যরা। 

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফলদ,বোনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ