Recents in Beach

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ  
বজ্রপাতে ঠাকুরগাঁও সদর উপজেলার  ৪ নং বড়গাঁও ইউনিয়নের কিশামত কৈশুর বাড়ী সরকার পাড়া গ্রামে জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে সোহেল হক (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২.০৭.২০)  এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জমিতে হালচাষ করতে যান সোহেল হক। 

হালচাষ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঝলসে গিয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত সোহেল হক জেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের কিশামত কৈশুরবাড়ী সরকার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ তথ্য, নিশ্চিত করেছেন ৪ নং বড়গাঁও ইউনিয়নের  চেয়ারম্যান প্রভাত কুমার সিং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ