আঃ আল ফয়সাল, নীলফামারীঃ
নীলফামারী জেলায় যানবাহনে জ্বালানী সরবরাহে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্বাবধানে স্ব স্ব উপজেলা থেকে এই কার্ড সরবরাহ করা হচ্ছে যানবাহন মালিকদের কাছে।
বুধবার বিকেলে (২২এপ্রিল) সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফুয়েল কার্ড সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।
উপ- প্রশাসসিক কর্মকর্তা ইউসুফ আলী এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী কার্যক্রমে ২০জনের মাঝে এই ফুয়েল কার্ড তুলে দেন ইউএনও জানা।
ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, ১৫তারিখ থেকে ফুয়েল কার্ডের জন্য আবেদন শুরু হয়। প্রথম দিনের (১৫এপ্রিল) আবেদনকারী ৫’শ ২৬ জনের মাছে আজকে এই কার্ড সরবরাহ করা হবে।
বলেন, মোটর সাইকেলে এক মাসের জন্য ২০লিটার এবং কার ও মাইক্রোবাসের জন্য ৫০লিটার জ্বালানী দিচ্ছি আমরা।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরানো, জ্বালানী মজুদ রোধে এই উদ্যোগ নেয়া হয়েছে। জেলার ৩৮টি পাম্পে ফুয়েল কার্ড ছাড়া কেউ জ্বালানী সংগ্রহ করতে পারবে না।
ডিসি বলেন, ফিলিং স্টেশনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।


0 মন্তব্যসমূহ