মো. সাদিকউর রহমান স্কলার, রংপুর ব্যুরোঃ
নীলফামারীর কিশোরগঞ্জে নূর হক (১০) নামে এক কিশোর দাদির শয়নঘরের আঁড়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার সকাল সারে ৯ টার দিকে উপজেলার রনচন্ডি ইউনিয়নের কিসামত বীরচরণ সর্দার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত কিশোর ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নূর হক সকালে পরিবারের অগোচরে দাদির ঘরের আঁড়ের সঙ্গে লাইলনের রশি প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন।
পরে তার দাদা অহেদুল ইসলাম ঘরের মধ্য তার গলায় ফাঁস দেওয়া দেখতে পেয়ে তড়িঘড়ি করে মরদেহ নিচে নামায়।পরিবারের দাবি নিহত নূর হক দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, আমি ঘটনাস্থলে আছি। কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হবে।


0 মন্তব্যসমূহ