Recents in Beach

ব্রেকিং নিউজ

পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন

মেহেদী হাসান, ঠাকুরগাঁওঃ 
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 

শনিবার পৌর শহরের স্টেশন রোড এলাকা এল এস ডি (গুদাম) সংগ্লন ভবনটির ভিস্তি প্রস্তর  শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, 

প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক নাসির, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংস দত্ত টিটু, জেলা ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক  ওসমান গনি  পাঠাগার বিষয়ক সম্পাদক সি,এম সাব্বির হৃদয়, 

পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পৌর মেয়র কশিরুল আলম, বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা প্রমুখ্।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ