Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রতন কুমার রায়, স্টাফ রির্পোটার: 
নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফারিয়া আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার(১৬ জুন) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী স্কুলপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের রিপন ইসলামের মেয়ে। 


জানা যায়, ঘটনার দিন বিকালে শিশুটি বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিলো। এক পর্যায়ে শিশুটিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। 

খোঁজাখুজি করার পর বিকালে পুকুরে তার মরদেহ ভেসে উঠে। বিষয়টি নিশ্চিত করেছেন বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ