পঞ্চগড়ে ৭০০ পরিবারের মাঝে সাংসদের ত্রাণ বিতরণ


মো. আবু নাঈম, পঞ্চগড়: প্রাণঘাতি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় সাত শতাধিক অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পঞ্চগড়- আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। মঙ্গলবার দিনব্যাপী তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। সাংসদ জানান, তার নির্বাচনী আসনের আওতায় তেঁতুলিয়া, পঞ্চগড় সদর আটোয়ারী উপজেলার সর্বমোট তিন হাজার ৩০০ পরিবারের মাঝে ক্রমান্বয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা .লীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সালমান প্রধান শাওন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ