নিজস্ব প্রতিবেদকঃ
আমরা চাই একজন “তারুণ্য পথিক” — যিনি যুবসমাজের শক্তি, স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবেন এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন।
আমাদের পছন্দ — এম এস আজিজুল হক।
তিনি একজন ক্রীড়াবিদ এবং তরুণ নেতৃত্বের প্রতীক। বর্তমানে তিনি কানাডা প্রবাসী হলেও তাঁর হৃদয় সবসময় নিজ এলাকা ও মানুষের সাথে গভীরভাবে যুক্ত।
তাঁর বাবা মরহুম এম এ সামশুল হক ছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা — যিনি শৃঙ্খলা, সততা ও ন্যায়বোধের শিক্ষা দিয়ে গেছেন।
তাঁর মা মরহুমা আলহাজ্ব খোরশেদ আরা হক কক্সবাজারের সাবেক মহিলা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্বকালীন সময়ে আমাদের ইউনিয়নে সৌর বিদ্যুৎ স্থাপন, ছোট ছোট কালভার্ট নির্মাণ, মসজিদ ও মাদ্রাসা মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি নিজস্ব তহবিল থেকেও অসহায় মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।
আমরা বিশ্বাস করি, তাঁদের আদর্শ ও জনসেবার চেতনা ধারণ করে এবং প্রবাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি আমাদের ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপ দিতে সক্ষম হবেন।
🔵 তাই আমরা তাঁকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
✊ পরিবর্তনের সময় এখনই।
✊ তারুণ্যের শক্তি, খুনিয়া পালংয়ের অগ্রগতি,
প্রচারে: ৯ নং খুনিয়া পালং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

0 মন্তব্যসমূহ