প্রকাশিত সংবাদের একটি অংশ নিয়ে মো. আমিরের প্রতিবাদ

 

গত ১ মার্চ ২০২৫ তারিখে একটি নিউজ পোর্টাল-এ প্রকাশিত “বহদ্দারহাটের ফুটপাতে পুলিশ ‘ম্যানেজের’ নামে জসিমের চাঁদাবাজি” শীর্ষক সংবাদের একটি অংশে বোয়ালখালীর আমিনুল হকের পুত্র মো. আমির-এর নাম উল্লেখ করে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সে বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন।


মো. আমির এক প্রতিবাদলিপিতে দাবি করেন, উক্ত সংবাদের সংশ্লিষ্ট অংশে তার বিরুদ্ধে যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি বলেন, নগরীর বহদ্দারহাট এলাকার ফুটপাতের ভাসমান দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

তিনি আরও উল্লেখ করেন, পুলিশকে ‘ম্যানেজ’ করার নামে কারও কাছ থেকে অর্থ দাবি করার অভিযোগও সঠিক নয়। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনো জড়িত ছিলেন না বলে দাবি করেন।

মো. আমির বলেন, তার নাম উল্লেখ করে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে তা তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে পারে। তাই তিনি উক্ত সংবাদের সংশ্লিষ্ট অংশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে প্রকাশিত সংবাদে সংশ্লিষ্ট বক্তব্যগুলো স্থানীয় কিছু ভাসমান ব্যবসায়ীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে প্রতিবাদ পাওয়ায় নীতিগত অবস্থান থেকে তা যথাযথভাবে প্রকাশ করা হলো।


বিজ্ঞপ্তী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ