Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারে ই-কমার্স কুটির ও হস্ত শিল্প মেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোসাদ্দিক আবুঃ
কক্সবাজার লাবণী পয়েন্ট এলাকাস্থ উর্মিতে ই-কমার্স কুটির ও হস্ত শিল্প মেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, এই সময় উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা ও পরিকল্পিত কক্সবাজার আন্দোলন এর সমন্বয়ক সাংবাদিক আব্দুল আলীম নোবেল। সাংস্কৃতিক সংগঠক ও পৌর আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন গিয়াস। 

 ডিভা অর্গানাইজেশন আয়োজিত ১০ অক্টোবর থেকে শুরু হওয়ার এই মেলা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। এইসময় জেলা প্রশাসক বলেন, কক্সবাজারের প্রোডাক্টগুলো তুলে ধরে পর্যটন শিল্পের বিকাশে কাজ লাগানো যেতে পারে। আগামীতে এই ধরণের আয়োজনে জেলা প্রশাসন সহযোগিতা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ