Recents in Beach

ব্রেকিং নিউজ

তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ সন্ধ্যা সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির অংশ নিয়েছেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ শুরুর আগের দিন দুই রাষ্ট্রনেতার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিন দিনের সরকারি সফরে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় বিকেল চারটা তিন মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংক্ষেপে:
তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১ সম্মেলন উপলক্ষে তিনি দেশটিতে অবস্থান করছেন।
তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ