Recents in Beach

ব্রেকিং নিউজ

উখিয়া ভূমি অফিসের গাড়িচালক রফিকের বিরুদ্ধে নামজারি বাণিজ্য, ঘুষ ও সরকারি গাড়িতে ইয়াবা পরিবহণের অভিযোগ: তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসে কর্মরত গাড়িচালক রফিকের বিরুদ্ধে নামজারি ও মিস মামলায় প্রভাব বিস্তার, ঘুষ আদায়, সরকারি পুকুর ইজারা এবং সরকারি গাড়িতে ইয়াবা পরিবহণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে অনলাইন নিউজ 'পরিকল্পিত বার্তা'-তে সংবাদ প্রকাশিত হয়, যা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ​প্রকাশিত সংবাদের গুরুত্ব বিবেচনা করে জেলা প্রশাসনের রেভিনিউ শাখা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩ নভেম্বর স্মারক নং ০৫.২০.২২০০.১২৮.০১.০৬১.২০২৬-১৪১২ মূলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ​উক্ত দাপ্তরিক চিঠির অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি), উখিয়া এবং জেলা প্রশাসকের গোপনীয় শাখায় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হয়েছে। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ