আ. আল ফয়সাল মিয়া, নীলফামারীঃ
নীলফামারীর ডোমার উপজেলার ঘাটপাড়া এলাকা হতে মাসুদ নামে এক শ্রমিক দল নেতাকে পরকীয়া প্রেমিকের ঘর থেকে আটক করেছে স্থানীয়রা। বুধবার মধ্যরাতে ডোমার বোড়াগাড়ি ঘাটপাড়া থেকে মাসুদ রানা (২৮) নামের এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। মাসুদ রানা ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সাথে দীর্ঘ ৬ মাসের পরকিয়া সম্পর্ক ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার খোকার ছেলে ট্রাক্টর চালক মাসুদের। এরই সুত্র ধরে ওই বাড়িতে মাসুদের নিয়মিত যাতায়াত ছিল। যা এক পর্যায়ে এলাকাবাসী জেনে যায়। গতকাল বুধবার রাতে মাসুদ তার পরকিয়া প্রেমিকের সাথে সন্দেস নিয়ে দেখা করতে আসে। এরপর স্থানীরা মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
তবে ওই গৃহবধূর দাবী মাসুদের সাথে তার যোগাযোগ ৬ মাসের। তারা কোনো অনৈতিক সম্পর্কে জড়ায়নি।
এদিকে স্থানীয়রা জানায়, মাসুদ প্রায় সময়ই এদিকে আসতো কেন আসতো তা কেউ জানতো না। আজ ধরা পড়ার পর তার আসার উদ্দেশ্য স্পষ্ট হলো।
এ ঘটনায় মাসুদকে মধ্যরাতে ডোমার থানার পুলিশ হেফাজতে নেয়। এস আই গোপাল জানায়, এখনো কেউ অভিযোগ করেনি। মাসুদ পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


0 মন্তব্যসমূহ