তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন। সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরহুমের বড় ভাই মহিবুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৩ সালের ৯ নভেম্বর সকালে সাইকেল চালিয়ে টিউশনিতে যাওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ওই দুর্ঘটনায় তাঁর বাম হাত ভেঙে যাওয়ার পাশাপাশি ডান হাতে গুরুতর আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। বড় ভাই মহিবুল্লাহ জানান, ফজর নামাজের পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে তাঁর ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দুটি জানাজা অনুষ্ঠিত হবে; যার একটি চট্টগ্রাম শহরে বাদ জোহর এবং অন্যটি গ্রামের বাড়ি সাতকানিয়ায় মাগরিবের পর অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
বাসের ধাক্কায় তিন বছর আগে গুরুতর আহত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।



0 মন্তব্যসমূহ