Recents in Beach

ব্রেকিং নিউজ

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি ও অমনোযোগিতায় বিরোধীদলীয় নেতার তীব্র ক্ষোভ প্রকাশ

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি ও অমনোযোগিতায় বিরোধীদলীয় নেতার তীব্র ক্ষোভ প্রকাশ

জাতীয় সংসদে জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার সময় সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতি এবং অমনোযোগিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী সদস্যদের বক্তব্য চলার সময় ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যরা তাঁদের এলাকার এবং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেও সংশ্লিষ্ট মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকেন না। আর যাঁরা উপস্থিত থাকেন, তাঁরাও বক্তব্য শোনার প্রতি মনোযোগী হন না। এতে কার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সংসদের পক্ষ থেকেও মন্ত্রীদের বারবার এ বিষয়ে মনোযোগী হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংসদের কাছে নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করতেই কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি বিষয় উত্থাপনের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, সংসদ সদস্যরা এলাকার ও জাতীয় স্বার্থের কথা যখন বলবেন, তখন যেন তাঁরা তা নোট করে রাখেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, মন্ত্রীদের সংসদে উপস্থিত থাকা বাঞ্ছনীয়। তবে তিনি জানান, কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী সংসদ সদস্যদের দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীদের তাৎক্ষণিক জবাব দেওয়ার নিয়ম নেই। সংসদ সদস্যদের নোটিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর পর সেখান থেকে লিখিত জবাব দেওয়া হয় এবং আলোচনার জন্য গৃহীত নোটিশের ক্ষেত্রে মন্ত্রীরা সংসদে উপস্থিত হয়ে উত্তর দিয়ে থাকেন।

সংক্ষেপে:
জাতীয় সংসদে জরুরি বিষয়ে মন্ত্রীদের অনুপস্থিতি ও অমনোযোগিতায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি ও অমনোযোগিতায় বিরোধীদলীয় নেতার তীব্র ক্ষোভ প্রকাশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ