তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ এর গ্রিন জোনে এই নৈশভোজের আয়োজন করা হয়। কপ-৩১ সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সংবর্ধনা জানাতে তুরস্কের প্রেসিডেন্ট দম্পতি এই নৈশভোজের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী কপ-৩১ এর আনুষ্ঠানিক সম্মেলনে যোগ দেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও উপস্থিত রয়েছেন।
তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডির আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।



0 মন্তব্যসমূহ