Recents in Beach

ব্রেকিং নিউজ

সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। এই হামলার ঘটনার আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রাজধানী রিয়াদ, নাজরান এবং ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছিল। জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এই এলাকাগুলোতে জরুরি বার্তা পাঠানো হয়। বার্তায় বাসিন্দাদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তিনটি অঞ্চলে তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে নির্দেশনা মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে ভিড় না করা এবং কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার কথা জানিয়েছিল।

সংক্ষেপে:
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস করা হয়েছে। এ ঘটনার পর জারি করা জরুরি সতর্কতা পরবর্তীতে তুলে নেওয়া হয়।
সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ