Recents in Beach

ব্রেকিং নিউজ

কুমিল্লার আশাবাড়ি সীমান্ত থেকে মাদক উদ্ধারে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার আশাবাড়ি সীমান্ত থেকে মাদক উদ্ধারে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মাদক উদ্ধারে গিয়ে অসাবধানতাবশত সীমান্তে প্রবেশের পর তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক সীমানার ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত দেওয়ান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, রাতে থানা পুলিশের একটি দল মাদক উদ্ধারের উদ্দেশ্যে সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযানে যায়। অভিযানের একপর্যায়ে এক মাদক কারবারিকে ধাওয়া দিতে গিয়ে নতুন যোগদান করা কনস্টেবল রোহিত দেওয়ান ভুলবশত রাস্তা না চিনে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। সেখানে স্থানীয় এক মাদক কারবারির বাড়ির সামনে গেলে স্থানীয়রা তাকে আটক করে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে সহকর্মী কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে এএসআই ইমরান ঘটনাস্থলে এগোলে তাকেও বিএসএফের সদস্যরা আটক করে নিয়ে যায়। কুমিল্লা জেলা পুলিশ ও বিজিবি সূত্রে জানানো হয়েছে, আটক দুই পুলিশ সদস্যকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে সীমান্ত পর্যায়ে উচ্চপর্যায়ের আলোচনা ও পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

সংক্ষেপে:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের ফিরিয়ে আনতে চলছে পতাকা বৈঠকের প্রক্রিয়া।
কুমিল্লার আশাবাড়ি সীমান্ত থেকে মাদক উদ্ধারে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ