পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত দলগুলো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং দলীয় প্রতিযোগিতায় ঘি ঢেলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার নেতা জহির উদ্দিন স্বপন। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার এবং কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। গত কয়েক দিনে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন যে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে জানিয়েছেন। এছাড়া দেশের কয়েকটি স্থানে কারখানায় শ্রমিক অসন্তোষ তৈরির অপচেষ্টা চালানো হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বলে তিনি জানান। দলীয় নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন দলটিকে দুর্বল করতে না পারে এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।



0 মন্তব্যসমূহ