চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপ সম্পন্ন করে দেশে ফিরে নিজের অর্জন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বুধবার মধ্যরাতে ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ এর তালিকায় ১৩তম স্থানে থাকা পিকিং ইউনিভার্সিটিতে এই স্কলারশিপ সম্পন্ন করার পাশাপাশি অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী তাকে সংবর্ধনা জানান। ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সবসময় পড়ালেখার প্রতি উৎসাহ জোগাতেন। তাই গণতন্ত্রের এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের অর্জন তাকে উৎসর্গ করছি। নিজের সাফল্যকে পুরো দেশের অর্জন হিসেবে উল্লেখ করে তিনি জানান, অন্য দেশগুলো একটি করে সার্টিফিকেট পেলেও বাংলাদেশ দুটি সার্টিফিকেট অর্জন করেছে। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত পিকিং বিশ্ববিদ্যালয়ের কোড নম্বর ০০১ উল্লেখ করে তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বিশ্ববিদ্যালয় ২০১৮ সাল থেকে নিয়মিত ডংফাং স্কলারশিপের আয়োজন করে আসছে এবং এবার বাংলাদেশ থেকে তিনি এর প্রতিনিধিত্ব করেছেন। এই সুযোগ পাওয়ার পেছনে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানান। এ সময় তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন।
চীনের পিকিং ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ সম্পন্ন করে দেশে ফিরে নিজের অর্জন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল।



0 মন্তব্যসমূহ